• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , সন্ধ্যা ০৬:১৩
শিরোনাম
হোম / বিনোদন

কবিতা -- ভালো থেকো

রিপোর্টার : শ্রাবণী লাবণ্য দাস
কবিতা --  ভালো থেকো

ভালো থেকো 

কবি - শ্রাবণী লাবণ্য দাস

কথায় কথায় যে “ ভালো থেকো ”

বলো। তা তোমায় ছাড়া ভালো থাকি কী করে? বলো তো...

এই যে একটু একটু করে তোমার মাঝে ডুবে যাচ্ছি, ক্ষণে ক্ষণে তোমায় ভাবছি, মিস করছি, তোমাকে ভীষণ দেখার ইচ্ছে হওয়ার পরেও তোমায় দেখতে পারছি না, এভাবে কী ভালো থাকা যায়?

কাউকে প্রচন্ড মিস করার পরেও তাকে পাশে না পাওয়ার যন্ত্রণা বোঝো? দু’চোখ পুড়ে যায় দেখার আকাঙ্খায়, মন পুড়ে যায় কাছে না পেলে, এভাবে কী করে ভালো থাকি? বলো তো...

আস্ত একটা মানুষকে বুকে ঠাঁই দিয়ে, এমন ভারী বুক নিয়ে দম ছাড়া যায়– নিঃশ্বাস নেয়া যায়? তুমি তো দূরেই থাকো, তবুও এ মনে তোমার বিচরণ – তোমার আধিপত্য।

চোখের পাতা নেমে এলেই তুমি চোখ জুড়ে থাকো। ছুঁতে গেলেই তুমি অদৃশ্য। এমন লুকোচুরি খেলায় আমি যে বারবার হেরে যাই। এভাবে থেকেই না থাকা জুড়ে ভালো থাকার কথা ভাবি কী করে? বলো তো...

তুমি পাশে থাকলেই তো আমি ভালো থাকি। মুখের হাসি দেখে বোঝো না? এতই যখন আমার ভালো থাকা আশা করো, তবে কেন দূরে থাকো? কেন পাশে থাকো না? তোমায় ভীষণ দেখতে ইচ্ছে করলে কেন হুট করে সামনে আসো না–পাশে বসো না?

বিনোদন

আরও পড়ুন