স্বপ্নময় ভবিষ্যৎ
মোঃ সেলিম হোসেন
অতীত কাটে হাসি কান্নায়
স্মৃতির পাতা গড়ে,
বর্তমান টা বয়ে চলে
স্মৃতির হাতে ধরে।
আশার ভেলা নিয়ে আবার
ভবিষ্যৎ টা হাসে,
অদৃশ্য সেই আশার ভেলার
নতুন জীবন ভাসে।
রাতে দিনে হাজার স্বপ্ন
নিত্য দেখে চলি,
স্বপ্ন সুখে দুঃখের মাঝেও
হেসে কথা বলি।
বর্তমানের হঠাৎ ব্যথায়
স্থবির হয়ে পড়ি,
ছায়াবাজি স্বপ্ন মায়ায়
অস্ত্র হাতে ধরি।
অতীত থেকে বর্তমান টা
স্বচক্ষে হয় দেখা,
ভবিষ্যতের স্বপ্ন থেকেই
জীবনটা হয় শেখা।