• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , বিকাল ০৪:৪৬
শিরোনাম
হোম / অর্থ-বাণিজ্য

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ডিম, আলু ও পেঁয়াজে দাম নির্ধারণ করে দিল সরকার

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ডিম, আলু ও পেঁয়াজে দাম নির্ধারণ করে দিল সরকার

নিউজ ডেস্ক

ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এখন থেকে নির্ধারিত দামেই এসব পণ্য পাওয়া যাবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিত্যপণ্যের দাম বেঁধে দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও প্যাকেটজাত সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা আর খোলা তেল পাওয়া যাবে ১৪৯ টাকায়।

তিনি বলেন, ডিম ও তেলের পাশাপাশি আলুর দামও নির্ধারণ করা হয়েছে। খুচরা বাজারে আলু পাওয়া যাবে কেজিপ্রতি ৩৬ টাকা করে।

ডিম-আলু-পেঁয়াজের দাম নির্ধারণ করে দিল সরকার

‘কোনো নাগরিককে থানায় এনে পেটানোর অধিকার আইনের কোথাও নেই’

পণ্যের দাম যাচাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বিকেল থেকেই অভিযানে নামবে বলেও জানিয়েছেন টিপু মুনশি।

এ সময় ডিম আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে

অর্থনীতি

আরও পড়ুন