প্রসাদ দাস :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ২৫ মে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেমোট ০৮ জন আসামী গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ ইমরান (২৪), পিতা-নুর নবী, সাং-খাগডহর ঘুন্টি সর্দারপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৬৭০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) সাজ্জাদ হোসে সজীব সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ শহিদুল (৩৬), পিতামৃত-রমজান, মোঃ রিপন মিয়া (২৫), পিতা-মোহসিন মিয়া, উভয় সাং-শষ্যমালা গোষ্টা উত্তরপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) পূর্ণ চিছাম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী শান্ত হাসান পারভেজ (১৯), পিতামৃত-আঃ সালাম, সাং-চর বিনপাড়া, মোঃ তানভীর (২০), পিতা-মোঃ নুরুজ্জামান মিলন, সাং-কলেজ রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এছাড়া এসআই(নিঃ) শুভ্র সাহা, এএসআই(নিঃ) ওমর ফারুক প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীরগণ হলো -
লোকমান হোসেন ত্তরফে শহিদ চোরা (৩১), পিতা-মৃত আঃ সালাম, সা-আটানী পুকুর পাড়: ,থানা-কোতোয়ালী জেলা -ময়মনসিংহ
আতিকুল ইসলাম, পিতা: আহাম্মদ আলী, স্থায়ী সাং: বাঘাডোবা, থানা: কোতোয়ালী মডেল থানা, জেলা: ময়মনসিংহ
মোঃ সাইফুল ইসলাম সোহেল, পিতা-মৃত: নজরুল ইসলাম, স্থায়ী: গ্রাম- মাসকান্দা (বাড়ী নং-১৭২/১) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।