• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , সন্ধ্যা ০৬:১৭
শিরোনাম
হোম / জাতীয়

চতুর্থ দিনে পার্থীতা ফিরে পেলেন ৪৫ জন

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
চতুর্থ দিনে পার্থীতা ফিরে পেলেন ৪৫ জন

নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনে চতুর্থ দিনে মোট ৯৯ জনের শুনানি হয়েছে। আপিল শুনানির পর ৪৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৩ জন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয় আপিল শুনানি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে শুনানিতে অংশ নেন।

এদিন আপিল নামঞ্জুর হয়েছে ৪৫ জনের। এছাড়া পেন্ডিং অবস্থায় রয়েছেন ২ জন। বিকাল ৪টা পর্যন্ত চলে শুনানি। এর আগের দুই দিনে ১৬৮ জন প্রার্থিতা ফিরে পান। মোট ৫৬১ জন প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।

জাতীয়

আরও পড়ুন