• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , বিকাল ০৪:৪২
শিরোনাম
হোম / জাতীয়

পরাণগঞ্জ দক্ষিণ বাজার রক্ষার দাবি শতাধিক ব্যবসায়ীর

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
পরাণগঞ্জ দক্ষিণ বাজার রক্ষার দাবি শতাধিক ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি

প্রসাদ দাস : ময়মনসিংহ সদর উপজেলার চর অঞ্চলের ঐতিহ্যবাহী পরাণগঞ্জ বাজারটি রক্ষার দাবি জানিয়েছেন পরাণগঞ্জ দক্ষিণ বাজারের  প্রায় শতাধিক ব্যবসায়ী। 

তথ্য সূত্রে জানাযায় সরকার শেরপুর জেলার (কানাসাখোলা) - চন্দ্রকোণা - নারায়নখোলা - রামভদ্রপুর - ময়মনসিংহ সদর উপজেলার ঐতিহ্যবাহী পরাণগঞ্জ বাজার হয়ে রহমতপুর বাইপাস পর্যন্ত ৫২ কিলোমিটার মহাসড়ক নির্মাণের হাতে নিয়েছে যা সরকারের সারা বাংলাদেশের রাস্তা-ঘাটের ব্যপক উন্নয়নের একটি যুগোপযোগী একটি সিদ্ধান্ত। উক্ত মহাসড়কটি নির্মাণের জন্য কর্তৃপক্ষ ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফর্মা (ডিপিপও) প্রণয়ন করে তাতে দেখাযায় উক্ত মহাসড়কটি ঐতিহ্যবাহী পরাণগঞ্জ দক্ষিণ বাজার হতে ২০০ গজ দক্ষিণ দিয়ে নির্মিত হবে যাতে ঐতিহ্যবাহী পরাণগঞ্জ দক্ষিণ বাজারটি অক্ষত থাকে। পরবর্তীতে অজ্ঞাত কারণে পূর্বের প্রজেক্ট প্রফর্মা ( ডিপিপি) পরিবর্তন করে নতুন করে প্রজেক্ট প্রফর্মা ( ডিপিপি) প্রণয়ন করা হয়ে এতে দেখাযায় ঐতিহ্যবাহী  পরাণগঞ্জ দক্ষিণ বাজারের মাঝ বরাবর সড়কটি নির্মিত হবে যার ফলে পরাণগঞ্জ দক্ষিণ বাজারটি অস্তিত্ব হারাবে এর ফলে বাজারটির ব্যপক  ক্ষতির পাশাপাশি দক্ষিণ বাজেরের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, ঘর-বাড়ী বিলুপ্ত হয়ে যাবে। 

ঐতিহ্যবাহী পরাণগঞ্জ দক্ষিণ বাজারের শতাধিক ব্যবসা  প্রতিষ্ঠানের মালিক ও সাধারণ মানুষ উক্ত মহাসড়কটি যাতে পূর্বের প্রণয়নকৃত প্রজেক্ট প্রফর্মা (ডিপিপি) আনযায়ী নির্মিত হয় যথাযথ কর্তৃপক্ষের নিকট  দাবি জনিছেন। 

তারা আরো জানান পূর্বের প্রজেক্ট প্রফর্মা (ডিপিপি) আনুযায়ী মহাসড়কটি নির্মিত হলে সরকারেরের জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোটি- কোটি টাকা কম খরচের পাশাপাশি ঐতিহাসিক পরাণগঞ্জ বাজাটি অক্ষত থাকবে।

জাতীয়

আরও পড়ুন