• ঢাকা
  • শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , সকাল ০৮:১৬
শিরোনাম
হোম / সারাদেশ

আজ মিজু আহামেদের ৭ম মৃত্যু বার্ষিকী

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
আজ মিজু আহামেদের ৭ম মৃত্যু বার্ষিকী

উন্নয়ন চিন্তা রিপোর্ট :

মিজু আহমেদ। এই নামেই খল চরিত্রের অভিনেতা হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। আসল নাম মিজানুর রহমান। কুস্টিয়ায় জন্ম নেয়া মিজু আহমেদ তাঁর শৈশবকাল থেকেই, স্থানীয় মঞ্চ নাটকে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও তিনি জড়িত থাকতেন নানান সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে। ১৯৭৮ সালে তৃষ্ণা ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মিজু আহমেদের। খল চরিত্রে তাঁর ব্যতিক্রমী অভিনয় সহজেই দর্শকদের নজর কেড়ে নেয়। তিনি হয়ে ওঠেন সময়ের জনপ্রিয় শিল্পী। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন উদ্যোক্তা ও সংগঠক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন দুই মেয়াদ, সভাপতি ছিলেন দুই মেয়াদ। পাশাপাশি তিনি জড়িয়ে ছিলেন প্রগতিশীল রাজনীতির সংগে। 'বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট' এর বিভিন্ন অনুষ্ঠানে, আয়োজনে অংশ নিতেন। বেশ কটি ছবি প্রযোজনাও করেছেন তিনি। মিজু ভাইয়ের সংগে আমার পরিচয় ছিলো সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরুর সময় থেকেই। আমার লেখা বেশ কটি ছবিতে অভিনয়ের এবং কয়েকবার একসঙ্গে বিদেশ যাবার সুবাদে একটা আলাদা সুসম্পর্ক গড়ে উঠেছিলো এই অভিনেতার সঙ্গে। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মিজু আহমেদ। ২০১৭ সালের ২৭ মার্চ, প্রায়াত হন মিজু আহমেদ। গভীর শ্রদ্ধা মিজু ভাইয়ের স্মৃতির প্রতি। প্রার্থনা করি তাঁর আত্মা যেন শান্তিতে থাকে।

সারাদেশ

আরও পড়ুন