প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার : ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি এর অভিযানে মাদক সহ ২ জন গ্রেফতার হয়েছে। এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কিসমত সাকিনস্থ শহীদ আজিজ মোড়ের সাদিয়া ষ্টোর (বন্ধ) এর সামনে পাকা রাস্তার উপর হইতে ১৭ মে ১৫ গ্রাম হেরোইন মাদক ব্যবসায়ী ১। মোঃ তুহিন (২৫), পিতা-মোঃ আঃ হাকিম, সাং-কিসমত পূর্বপাড়া (শাহ আলম নেতার বাড়ীর পাশে নানা রিকশা চালক মোঃ মিয়া হোসেন এর বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ০২টি মামলা আছে।
এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন উপ-সহকারী প্রকৌশলী এর কার্যালয় (সওজ) এর সামনে কিশোরগঞ্জ টু ময়মনসিংহ গামী পাকা রাস্তার উপর হইতে ১৭ মে ১৩ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল আলিম (৪৫), পিতা-মৃতঃ আবুল হাসেম, সাং-খালিজুড়ি, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ০৫টি মামলা আছে।
উদ্ধারকৃত ২৮ গ্রাম হেরোইন উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।