জেলা প্রতিনিধি
প্রসাদ দাস, সিনিয়র রিপোর্টার : ময়মনসিংহ নগরীর ৩২ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ টোলপ্লাজার সামনে গত শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আব্দুর রাজ্জাক রাকিব (২৩) নামে এক যুবকের ছুরিকাঘাতে মৃত্যুর খবর পাওয়া গেছে । স্থানীয় সূত্রে জানাজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি করছিলো এসময় নিহত রাকিব মারামারি থামাতে গেলে নিজেই ছুরিকাঘাত হন । প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন প্রায় দুইঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। নিহত রাকিব নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীবাড়ী এলাকার মৃত উসমান গণির ছেলে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকিবকে ছুরিকাঘাত করলে খবর পেয়ে তাকে উদ্ধার করতে কোতোয়ালী মডেল থানা পুলিশ এগিয়ে গেলে তাদের উপর হামলা চালায় চালায় কিছু অতি উৎসাহী দুষ্কৃতিকারী, এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন । ছুরিকাঘাত রাকিবকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা মামুন মিয়া জানান - রাকিব বাড়ি থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিল, পথে দুই পক্ষের মারামারি শুরু হলে সে তাদের থামানোর জন্য এগিয়ে যায়। ওই সময় তাকে ছুরিকাঘাত সহ রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, হায়েস ও মাইক্রোবাস গাড়ি সাইড দেওয়া নিয়ে বিবাদে জড়ায় দুইপক্ষ । গাড়ি থেকে নেমে দুই গাড়ির লোকজন বিবাদে জড়ালে কাছে থাকা রাকিবসহ বেশ কয়েকজন তাদের নিভৃত করতে গেলে হত্যার ঘটনাটি ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষের বিবাদে একজনের মৃত্যু হয়েছে। এলাকার লোকজন সড়ক অবরোধ করলে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে । কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান এ ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে খুনিদের দ্রুত গ্রেফতারের জন্য আমরা সর্বাত্মক কাজ করে চলেছি । নিহত রাকিবের চাচা সাগর জানান যেই গাড়ীর সন্ত্রাসীরা তার ভাতিজা কে হত্যা করেছে সেই গাড়ি নং ঢাকা মেট্রো২০৫৩৭৫ । এই গাড়ীর ড্রাইভারকে ধরতে পারলেই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।