প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার :
গত ২৪ ঘন্টায় ( ১৩ মার্চ বিকাল ৩ টা পর্যন্ত) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে
মোট ১২ জনকে গ্রেফতার করেছে ।
এসআই (নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ আঃ রাজ্জাক(৪৫), পিতামৃত-জালাল উদ্দিন, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প নিজ কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে সিগারেটের রাংতা কাগজ দ্বারা মোড়ানো ০৫ (পাঁচ) গ্রাম কথিত হেরোইন, যাহার মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শামছুজ্জামান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর কৃষ্টপুর এলাকা হতে চুরি মামলায় আসামী মোঃ লিয়াকত(৪১), পিতা-মৃত তোতা মিয়া, সাং-কৃষ্টপুর (দক্ষিনপাড়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কামরুল হাসান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী ১। মোঃ হামিদ মিয়া ওরফে হামিদ (৪৩), পিতা-সুরুজ মিয়া, সাং-মাসকান্দা শান্তিনগর, নাজমুল হোসেন (২২), পিতা-লাল মিয়া, রিসানুল হক (২৬), পিতা-রফিকুল ইসলাম, উভয় সাং-দিঘারকান্দা আরএফএল এর মোড়, সর্ব থানা-কোতোয়ালী, মোঃ আল মাসুদ আসিফ (২৬), পিতা-আবুল হোসেন, সাং-নলুয়া উত্তর কয়রাকুড়ি, থানা-হালুয়াঘাট, এপি সাং-মাসকান্দা আমিরাবাদের পিছনে, জনৈক নূর আলম মিয়ার টিনসেড বিল্ডিং এর ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী শাহ আলম(৩৫), পিতামৃতঃ সেকান্দার আলী, সাং-কাশর, করোনেশন রোড, তারিকুল ইসলাম রানা (২৪), পিতা-মোঃ দেলোয়ার হোসেন খোকন, সাং-খাগডহর ঘুন্টি, এপি-বাঘের কান্দা (সেলিমের বাসার ভাড়াটিয়া), মেহেদী হাসান বাবু (২১), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-খাগডহর মধ্যপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ)আশিকুল হাসান ০১টি জিআর, এসআই (নিঃ)আজগর আলী ০১টি জিআর এবং এএসআই(নিঃ)মাহমুদুল হাসান জামান ০১টি সিআর সকলে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সর্বমোট ০২টি জিআর এবং ০১টি সিআর বডি তামিল করেন।
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
পার্থ প্রতীম ঘোষ রাজীব , পিতা-স্বর্গীয় জ্যোতিময় ঘোষ, স্থায়ী: গ্রাম- পুরোহিত পাড়া (৮৭ নং পুরোহিত পাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
আরিফ পিতা-তারা মিয়া, স্থায়ী : গ্রাম- মির্জাপুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
মোঃ রাশেদ (৩৮), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, স্থায়ী : গ্রাম- নওমহল (৭৩ নং নওমহল) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।