• ঢাকা
  • শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , রাত ০৩:৫৩
শিরোনাম
হোম / জাতীয়

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কোতোয়ালী মডেল থানা পুলিশের ব্যপক নিরাপত্তা

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কোতোয়ালী মডেল থানা পুলিশের ব্যপক নিরাপত্তা

প্রসাদ দাস :ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে কোতোয়ালী মডেল থানার  (ওসি) মাইন উদ্দিন এবং  ওসি ( তদন্ত) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা পুলিশে নগরীর ৩৩ টি ওয়ার্ড আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর পরিশ্রম করে চলেছে। 

বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। 

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ওসি মাইন উদ্দিন ও ওসি (তদন্ত) আনোয়ার হোসেন  সংগীয় ফৌজ নিয়ে গভীর রাত পর্যন্ত টহল দিয়ে যাচ্ছেন। 

এই প্রতিবেদককে ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান আগামী ৯ ফেব্রুয়ারী ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে আমরা ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার দিকনির্দেশনায়  নিরলস কাজ করছি। 

তিনি আরো জানান যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমার সার্বক্ষণিক প্রস্তুত আছি।

জাতীয়

আরও পড়ুন