ভ্রাম্যমান প্রতিনিধি
প্রসাদ দাস : গত ২৪ ঘন্টায় ( ২৩ জানুয়ারী) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন এর দিক নির্দেশনায় পুলিশ বিভিন্ন অভিযান পরিচালনা করে
৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) আল মামুন, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন রাঘবপুর পূর্বপাড়া সাকিনস্থ হারুন অর রশিদ, পিতামৃত-হযরত আলী এর মুদির দোকানের কাচা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোজাম্মেল ওরফে মোজা (৩৫), পিতামৃত-চাঁন মিয়া, সাং-রাঘবপুর উত্তর পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) জহিরুল ইসলাম, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব রেলস্টেশনের প্রধান গেইটের সামনের ফাঁকা জায়গা হইতে অপহরন মামলার আসামী তাওহিদ কায়সার আলম ওরফে শিপলু(৩০), পিতামৃত-কায়সার মমতাজ চৌধুরী, সাং-সওদাগর পাড়া(সাবেক মৃত কালু চেয়ারম্যানের বাড়ীর পাশে), ডাকঘর-ঘোনাপাড়া, ইউপি-ভারুয়াখালী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) তানভীর আহম্মেদ, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্স ও ট্রাফিক গোল-চত্বর এর মধ্যবর্তী পাকা রাস্তার উপর দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রিয়াজ হোসেন(২৩), পিতা-মোঃ মনির হোসেন , মাতা-মোছাঃ রুনা আক্তার , ঠিকানা: স্থায়ী-২: (পাটগুদাম (বিহারী ক্যাম্প)) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করেন এময় তাহার নিকট হইতে একটি চাকু উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আসাদুজ্জামান, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর শস্তুগঞ্জ (চায়না মোড়) টোলপ্লাজা হইতে আনুমানিক ১০০ গজ উত্তরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর হইতে বিশেষ ক্ষমতা মামলার আসামী মন্টু সরকার (৪৭), পিতামৃত- অনীল চন্দ্র সরকার, সাং-আকন পাড়া, মোঃ শফিকুল ইসলাম (২৬) (ড্রাইভার), পিতা-হাসমত অলী, মতা-মোছঃ হালিম খোতুন, সাং-রঘুনাথপুর, উভয় থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। এসময় তাহাদের নিকট হইতে ৭৮ বস্তা চিনি উদ্ধার করা হয়।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান কোতোয়ালী মডেল থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী থানা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করে যাচ্ছে।