মোঃ আবুল কালাম আজাদ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক জামালপুর সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই দায়িত্ব পালন করে আসছেন ।
তিনি ইউনিয়নের মূল সংগঠনের সাথে মিলেমিশে বলিষ্ঠ ভাবে তার দায়িত্ব পালন করে চলেছেন এমটাই জানান ৫ নং ইটাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের বেশ কয়েকজন ত্যাগী সদস্য।
এই প্রতিবেদক মোঃ সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান - আমি নিজের জন্য রাজনীতি করিনা আমি রাজনীতি করি এলাকায় মানুষের সুখে- দুঃখে পাশে থাকার জন্য।
তিনি এই প্রতিবেদককের মাধ্যমে জামালপুর -৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন - জামতলা মির্জাপুর আল্ মদিনা জামে মসজিদ। এই মসজিদে জামতলা বাজার সহ আশে পাশেের শত শত মুসল্লী নামাজ আদায় করেন।
তিনি আক্ষেপের সাথে জানান, বর্ষা মৌসুমে উক্ত মসজিদে যাওয়ার পথে জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে মুসল্লীদের উক্ত মসজিদে নামাজ আদায় করতে ব্যাপক সমস্যা হয়।
তিনি বলেন, উক্ত মসজিদ এলাকা থেকে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য একটি বক্স ড্রেন নির্মাণ খুবই জরুরি।
এ বিষয়ে উক্ত মসজিদের ঈমাম মোঃ নাজমুল হাসানের সাথে কথা বললে তিনিও এই অসুবিধার কথা স্বীকার করেন।
জামতলা বাজার ও এর আশপাশের গ্রামের ধর্মপ্রাণ মুসল্লীদের পক্ষে জামালপুর - ৫ আসনের এম পি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।