একজন গ্রাম পুলিশের চাকুরী ফিরে পাওয়ার আর্তনাদ
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা গ্রাম পুলিশ / মহল্লাদার মোঃ ফুরকান আলী তার চাকুরী হারিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন, তিনি উক্ত ইউনিয়নের কাউনিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
তিনি এ প্রতিবেদককে জানান বিগত ২০১৪ সালে তৎকালীন অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবলু সম্পুর্ন বেআইনি ভাবে তাকে প্রথমে সাময়িক বরখাস্ত পরে স্থায়ী ভাবে চাকুরীচ্যুত করেন।
তিনি আরো অভিযোগ করেন অফিসের সকল নিয়ম কানুন মানার পাশাপাশি কোতোয়ালী মডেল থানায় নিয়মিত সাপ্তাহিক প্যারেডে হাজিরা দিয়ে আসছিলেন।
তার প্রশ্ন সকল যোগ্যতা থাকার পরো তাকে কেনো অনৈতিক ভাবে বরখাস্ত করাহলো?
বিগত আওয়ামিলীগ সরকারের আমলে জীবীকার একমাত্র অবলম্বন চাকুরীটি ফিরে পাওয়ার জন্য প্রশাসন সহ দ্বারেদ্বারে ঘুরেছেন কিন্তু কোনো লাভ হয়নি।
এবারো তিনি আশাবাদী হয়ে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অবেদন দিয়েছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।