• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , সন্ধ্যা ০৬:১০
শিরোনাম
হোম / বিনোদন

বন্ধুর আশায়

রিপোর্টার : মোঃ সেলিম হোসেন
বন্ধুর আশায়

সাহিত্যিক কলামিস্ট

বন্ধুর আশায় 

মোঃ সেলিম হোসেন 


বন্ধু তুমি কোথায় আছ 

কোথায় বাঁধলে ঘর,

কোন কারণে আমি এখন

হয়ে গেলাম পর।


আশা দিয়া ঘর বাঁধিয়া 

এখন কেনো নাই?

তুমি হীনে আমি হেথায় 

ক্যামনে শান্তি পাই? 


মরছি বন্ধু মনের জ্বালায় 

পাইনা তোমার খোঁজ, 

পথের পানে তাকিয়ে রই

কেঁদে কেঁদে রোজ।


দিন, মাস, বছর যাচ্ছে চলে 

শূন্য আমার ঘর,

হারিয়ে কি গেলে তুমি 

মনে লাগে ডর।


বিনয় করে বলি বন্ধু 

একবার ফিরে চাও,

ঘরে ফিরে আবার ভাসাও

সুখের জীবন নাও।

বিনোদন

আরও পড়ুন