• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ০৯:১৯
শিরোনাম
হোম / বিনোদন

নিশাচর মানুষ

রিপোর্টার : সাহিত্যিক কলামিস্ট
নিশাচর মানুষ

নিশাচর মানুষ 

মোঃ সেলিম হোসেন 


নিশাচরী পাখি যেমন

ডালে বসে ডাকে,

এই জামানার মানুষ তেমন

রাতে বসে থাকে।


ইন্টারনেটে ব্রাউজিং করে

থাকে সবাই ব্যস্ত, 

কেউবা মজায় কেউবা কাজে 

রাত্রি করে ন্যাস্ত। 


জেগে জেগে নিশি কাটে

ঘুমের সময় পায় না,

শেষের রাতে ঘুমাতে যায় 

প্রাতে উঠা যায় না।


শুনতে পায় না আজানের ডাক 

ব্যার্থ নামাজ পড়তে, 

সকাল বেলার নির্মল বায়ু 

পায় না সেবন করতে।


আলস্যতায় নিশাচরে

নামাজ করে ক্বাযা, 

স্বাস্থ্যহানি ঘটে এরা

জমিনেই পায় সাজা।

বিনোদন

আরও পড়ুন