• ঢাকা
  • শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , রাত ১২:৫২
শিরোনাম
হোম / জাতীয়

মুক্তাগাছা উপজেলার একজন সফল ইউ পি চেয়ারম্যান - উজ্জ্বল কুমার চন্দ

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
মুক্তাগাছা উপজেলার একজন সফল ইউ পি চেয়ারম্যান - উজ্জ্বল কুমার চন্দ

প্রতিবেদক --  প্রসাদ দাস :

মুক্তাগাছা  উপজেলার ১০  টি ইউনিয়নের মধ্যে অন্যতম একটি ইউনিয়ন ৫নং বাঁশাটি ইউনিয়ন পরিষদ।  

সফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া একটা স্বপ্ন। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবকের কথা জানাচ্ছি- যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি ( ইউ পি চেয়ারম্যান) হিসেবে প্রতিষ্ঠিত। আজ এমন একজন ইউ পি চেয়ারম্যানের সফলাতা গল্প তোলে ধরব - তিনি হলেন মুক্তাগাছা উপজেলার   ঐতিহ্যবাহী ৫ নং বাঁশাটি ইউনিয়ন পরিষদের বর্তমান  চেয়ারম্যান - উজ্জ্বল কুমার চন্দ ।

তিনি বাঁশাটির সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে নিরলস কাজ করে চলেছেন।  

উজ্জ্বল কুমার চন্দ   কাজে সফলও হয়েছেন। তিনি সকলের সহযোগিতা পাচ্ছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন। ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি মুক্তাগাছা  উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হিসেবে বেশ প্রশংসিত হচ্ছেন ।দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। বাঁশাটি ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত  রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বলের পাশাপাশি দলীয় ভাবমূর্তির উন্নয়ন হয়েছে। তিনি ইউনিয়নে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী উজ্জ্বল কুমার চন্দ । 

ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে একটি জনপ্রিয় মুখ । কাজ করছেন শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি উন্নয়নের জন্য  ।

এলাকার সাধারণ মানুষের মতে, আমরা নেতা বা চেয়ারম্যান বুঝি না-  উজ্জ্বল কুমার চন্দ  একজন ভালো মানুষ,তিনি একজন কর্মঠ ব্যক্তি।  তিনি চেয়ারম্যান পদে থাকলে আমাদের তথা এলাকার উপকার হবে। আমাদের দুঃখ-দুর্দশায় তাকে সহজেই পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক হিসেবে পরিচিতি লাভা করেছেন সরেজমিন ঘুরে এমটাই চিত্র ফোটে উঠেছে। 

নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেণির মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন ৫ নং  বাঁশাটি ইউনিয়নের  জনপ্রিয় উজ্জ্বল কুমার চন্দ  । তিনি বাঁশাটি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাত্র কিছু দিনের মাথায় তার প্রিয় ইউনিয়নকে উন্নয়নের মাস্টার প্ল্যানের আওতায় এনে ব্যাপক উন্নয়ন মূলক কর্মসূচি হাতে নিয়েছেন।মেধা, মনন, কর্ম প্রয়াস শ্রম ও অধ্যাবশায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বল অধ্যায়ে।

সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দুঃখী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা প্রতিবন্ধিভাতা, ভি জি এফ, ভি জি ডি, টি সি বি কার্ড  সঠিক ভাবে বিতরণ এছাড়াও  টি আর, কাবিখা, কাবিটা, ৪০ দিনের কর্মসূচির কাজ   করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য সালিসের মাধ্যমে ইউনিয়নের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করেছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন যা এখনো চলমান আছে। আগামী দিনে   ইউপি চেয়ারম্যান উজ্জ্বল কুমার চন্দ   সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে মুক্তাগাছা  উপজেলার মধ্যে ৫নং বাঁশাটি   ইউনিয়নকে আধুনিক মডেল  ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীসহ সকলের।

জাতীয়

আরও পড়ুন