জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধারে পটের ষ্টকঘরে অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষ টাকা।
প্রসাদ দাস..
আজ ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকার দিকে অষ্টধার শিশুসদনের মালিকানাধীন রাইর মিল ঘরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায় রাইস মিলের অর্ধেকাংশ ভাড়ায় নিয়ে সেখানে পাট ব্যবসায়ী নিজামুদ্দিন ২৮৭ মন পাট ষ্টক করে রেখেছিলেন।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট হতে আগুনের সূতপাত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পাটের মালিক নিজামুদ্দিনের সাথে কথাবলে যানাযায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষ টাকা। খবর পেয়ে মুক্তাগাছার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজনের আগুন নিয়ন্ত্রণে আসে।