বিশেষ প্রতিনিধি
মোঃ সেলিম হোসেন
আমি এখন বায়ু মুখী
ভিন্ন দিকে ঘুরি না,
দুই চোখে যা দেখি এখন
সেটা মুখে বলি না।
কর্ণ পেতে শুনি যাহা
মাথায় সেটা তুলি না,
আপন স্বার্থের কথা আমি
এখন তো আর ভুলি না।
বিবেক রাখছি তালা দিয়ে
তারে এখন খুলি না,
সত্য ন্যায়ের তাগিদ শুনে
আমি এখন ভুলি না।
যে যাই বলুক হ্যাঁ হ্যাঁ বলি
যুক্তি তর্ক তুলি না,
যুক্তি দিয়ে নিজেকে আর
আলোচনায় আনি না।
সুশীল সমাজ আমার নামে
তাইতো আঙুল তুলে না,
বেশতো আছি বায়ুর তালে
ঝড়-ঝঞ্ঝা তে পড়ি না।
কলমচুরি জুয়াচুরি
পেশা এখন দেশজুড়ি,
যে যেমন পায় নিজ এলাকায়
করছে তাজা নিজভুরি।
সবাই সুশীল সবার মতো
আপনার কাজ করছে তাই,
সবার সাথে তাল মিলিয়ে
আমিও এখন সুশীল ভাই।