ক্রাইম রিপোর্টার : গত ২৪ ঘন্টায় (২২ জানুয়ারী সোমবার ) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে ৮ জন আসামীদেরকে গ্রেফতার করেছে ।
এস আই (নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর খাগডহর ঘুণ্টি এলাকা হতে ডাকাতির চেষ্টা মামার আসামী পাপ্পু (৩২), পিতা-হাসেম আলী, সাং-চর জেলখানা, মোঃ সোহান (২৫), পিতামৃত-আঃ জলিল, সাং-কিসমত নয়াপাড়া, মোঃ মহসিন মিয়া (২৯), পিতা-আরশাদ আলী, সাং-খাগডহর ঘুন্টি, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন ।
ইছাড়া এস আই(নিঃ)টিটু সরকার, শুভ্র সাহা, এ এস আই(নিঃ)হুমায়ুন কবির-২, সাইফুল ইসলাম-২, সাজেদুল ইসলাম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি জিআর সাজা, ২ টি জিআর, ১টি সিআর সাজা, ১টি সিআর বডি সহ মোট ০৫ বডি তামিল করেন।
জিআর সাজা পরোয়ানায় ০১ জন সাব্বির হোসেন সোহান, পিতা-মহিউদ্দিন বাবুল, স্থায়ী : গ্রাম- ভাটি কাশর (ভাটি কাশর গোরস্থান) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ।
জিআর পরোয়ানায় ০২ জন রিফাত মিয়া, পিতা-মামুন ড্রাইভার, স্থায়ী: গ্রাম- আকুয়া (আকুয়া হাজী বাড়ী) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
মোঃ জসিম উদ্দিন (৩৭), পিতা-মোঃ আজম আলী, স্থায়ী : (ভূঁইয়া পাড়া অষ্টধার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
সিআর সাজা পরোয়ানায় ০১ জন।
মোঃ আঃ বাছেদ(৬০), পিতা-শুকুর আলী মন্ডল , ঠিকানা: স্থায়ী: (সাং-বেগুন বাড়ী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
সিআর পরোয়ানায় ০১ জন মোঃ ইদ্রিস আলী , পিতা-মোঃ নাজির ফকির, স্থায়ী: (সাং-চরশশা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।