• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , সন্ধ্যা ০৬:১৭
শিরোনাম
হোম / জাতীয়

এবার বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা হবে বাংলাদেশের

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
এবার বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা হবে বাংলাদেশের

নিউজ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে বৈদ্যুতিক গাড়ির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ। মার্চে গাড়ি বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় এমন নকশার বৈদ্যুতিক গাড়ির মূল কাঠামো তৈরি হবে। পাশাপাশি ব্যাটারি, মোটর ও চার্জার উৎপাদিত হবে।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় এমন নকশার বৈদ্যুতিক গাড়ির মূল কাঠামো তৈরি হবে। পাশাপাশি ব্যাটারি, মোটর ও চার্জার উৎপাদিত হবে।সংগৃহীত

দেশে গড়ে তোলা হচ্ছে ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ি (ইলেকট্রিক ভেহিকেল) তৈরির কারখানা। এরই মধ্যে দেশ বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করেছে। এখন তাই এ খাতের কারখানা তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কারখানা তৈরিতে ১ হাজার ৪৪০ কোটি টাকা বিনিয়োগ করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কারখানা করতে ৭৯০ কোটি টাকা জোগান দিচ্ছে ১০টি ব্যাংক মিলে। বাকি টাকা উদ্যোক্তারা বিনিয়োগ করবেন। 

দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি কারখানায় ঋণ দিতে দুটি জোট গঠন করেছে ১০ ব্যাংক মিলে। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমির একাংশের ওপর গড়ে তোলা হচ্ছে এই কারখানা। কারখানার অবকাঠামো নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এখন চলছে যন্ত্রপাতি স্থাপনের কাজ। আগামী বছরের মার্চের আগেই বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তারা।

এই কারখানা তৈরিতে খরচ হচ্ছে ৭৫০ কোটি টাকা। এর মধ্যে ৫৫০ কোটি টাকা দেবে বিভিন্ন ব্যাংক। বাকি টাকা বিনিয়োগ করবেন কারখানার উদ্যোক্তারা। এ কারখানা তৈরিতে প্রথম ধাপে ৩৫০ কোটি টাকা ঋণ দিতে ইস্টার্ণ ব্যাংকের নেতৃত্বে জোট করেছে বিডিবিএল, সোনালী, রূপালী ও মার্কেন্টাইল ব্যাংক। এসব ব্যাংক দ্বিতীয় ধাপে আরও ২০০ কোটি টাকা ঋণ দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে ইস্টার্ণ ব্যাংকের এমডির সঙ্গে যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘ভালো ও নতুন ধরনের প্রকল্প হওয়ায় আমরা উদ্যোগটির সঙ্গে আছি। আশা করছি, এর মাধ্যমে দূষণমুক্ত বৈদ্যুতিক গাড়ি তৈরির যুগে প্রবেশ করবে বাংলাদেশ।’

এ ছাড়া ম্যাঙ্গো টেকনোলজিস লিমিটেড নামের অপর কারখানায় তৈরি হবে মোটর, মোটর নিয়ন্ত্রণ ও চার্জিংয়ের ব্যবস্থা। এ কারখানা তৈরিতে খরচ হবে ১৪০ কোটি টাকা। আপাতত উদ্যোক্তারাই এই অর্থ জোগান দিচ্ছেন। বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে যন্ত্রপাতি আমদানি হচ্ছে।

জাতীয়

আরও পড়ুন