অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান
উন্নয়ন চিন্তা অনলাইন নিউজ ডেস্ক :
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে ৭ আগষ্ট বৃহস্পতিবার রাত ৮ টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেল ৬টার দিকে বিফ্রিংয়ে এ তথ্য জানান সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’
এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।