জেলা প্রতিনিধি
ত্রিশালে মেয়র আনিছের পক্ষে ঐক্যবদ্ধ সর্বস্তরের জনতা।
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ৭ ত্রিশাল আসন থেকে এমপি হিসেবে দেখতে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে গণ জোয়ারের সৃষ্টি হয়েছে।
আওয়ামীলীগের র্শীষ জনপ্রিয় নেতা সাবেক উপজেলার সফল ছাত্রনেতা, যুবনেতা ত্রিশাল থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আবুল হোসেন চেয়ারম্যানের সুযোগ্য সন্তান দক্ষিণ ময়মনসিংহের আইকন ত্রিশাল পৌরসভা থেকে তিন বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিতে আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে ত্রিশালের সকল শ্রেণী-পেশার মানুষ।
এই আসনটিতে গত ২০০৮ সাল থেকে বিভিন্ন জায়গা থেকে আসা বহিরাগত একাধিক ব্যাক্তি সংসদ সদস্য হওয়ায় সংসদ সদস্য ও জনগনের মাঝে দুরত্ব তৈরী হয়েছে তা এখনো পর্যন্ত বেড়েই চলেছে। মানুষ চরম ক্ষোভের মাঝেও দীর্ঘ সময় অপেক্ষার প্রহর ঘুনছে কবে তাদের জনবান্ধব এবং কাছের মানুষকে এমপি হিসেবে কাছে পাবে ? নির্বাচন যতই ধেঁয়ে আসছে ততই জনগন প্রার্থী খোঁজতে শুরু করেছে। কার হাতে তুলে দিবে ত্রিশালের দায়িত্ব? অবশেষে জনগন তাদের আস্থা বিশ্বাসের মানুষটিকে আসনে পাবে কিনা এনিয়েও সংশয়বোধ করছে। ত্রিশাল পৌরসভা থেকে তিন বারের ব্যাপক ভোটে নির্বাচিত মেয়র গন মানুষের নেতা ত্রিশাল পৌরসভা উন্নয়নের রূপকার আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে আসনটিতে আওয়ামী লীগের নৌকার মাঝি হিসাবে পাঠাতে জোর দাবীও তুলেছেন ভোটাররা । সুত্র জানিয়েছে- সাবেক যুবলীগ নেতা এবিএম আনিসুজ্জামান আনিছ পৌরসভার মেয়রের দায়িত্বের পাশা-পাশি সারা ত্রিশালেই সকল জনকল্যাণ কাজে অংশ গ্রহন করেন। উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তার রয়েছে ব্যাপক অনুদান, এছাড়াও সুশিক্ষিত ত্রিশাল গড়তে সকল স্কুল কলেজ প্রতিষ্ঠানে রয়েছে তাঁর অবদান। মেধাবী ও গরীব অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব পালন করেন তিনি। ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেলাও তিনি সব সময় খোঁজ খবর নিয়ে থাকেন। ত্রিশালে গরীব অসহায় মানুষের মাঝে সব সময় পাশে থাকেন এবং অনাহারী কেউ যাতে না থাকে সেদিকেও মেয়র আনিছ সুদৃষ্টি রাখেন। ত্রিশালে যুব সমাজ যাতে মাদক মুক্ত থাকে যুব শক্তি রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠিন হুশিয়ারী দিতে দেখা যায় সবসময়।
তাঁর নিজের সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তুলার পাশা-পাশি ত্রিশালের সকল অভিবাবকদেরকে পরামর্শ দিয়ে থাকেন তাদের সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে। আগামী দিনে সুস্থ একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে তিনি সর্বদায় যে যা প্রয়োজন তা করেন। তিনি ব্যবসায়ী হিসেবেও সফল মৎস্য চাষ, ঠিকাধারী ও কোম্পানীর পন্য ডিলারেও ময়মনসিংহের শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন মেয়র আনিছ। তাই ব্যবস্যায়ীদের প্রতি রয়েছে তার সুদৃষ্টি। এই জনপ্রতিনিধি এতই জনবান্ধব তাঁর পৌরসভা থেকে সম্মানি ভাতাদি পর্যন্ত না নিয়ে মসজিদ মাদ্রাসায় বিলিয়ে দেন। প্রাকৃতিক দূর্যোগে তিনি সহযোগীতার হাত সব সময় বাড়িয়ে দেন গত র্দীঘ সময় করোনা থাকা কালীন সময় হাজার হাজার অসহায় মানুষের মাঝে নিজে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বিলিয়ে দিয়েছেন।
বিভিন্ন ঈদে পৌর এলাকা ছাড়াও ত্রিশালের সকল ইউনিয়নের গরীব অসহায় ছুটে আসা অসহায় মানুষদের মাঝে অর্থ-বস্ত্র বিতরণ করেন। গরীবদের সহযোগীতা দিতে ত্রিশালের মেয়র আনিছের সহানূভতির দোয়ার সব সময় খোলা রাখেন। গরীব ছাত্রদের বই খাতা বেতন দিতেও যেমন দেখা যায় তেমনি গরীব মেয়েদের বিয়ের খরচ দিতেও দেখা গেছে। সকল ধর্মীয় উৎসবে মেয়র আনিছ সকল ধরনের সহযোগীতা দিয়ে থাকেন।সামাজিক শৃঙ্খলা রক্ষায় গ্রাম্য শালিসে ন্যায়ের পথে অবিচল সুক্ষ বিচারক অন্যায়কারী আপনজন হলেও তিনি এক তিলক পর্যন্ত ছাড় দিতে দেখা যায়নি তাই ত্রিশালের সিংহভাগ মানুষ ন্যায় বিচারে মেয়রের প্রতি আস্থাশীল। মুসলমান হিসেবে ধর্মের প্রতি তাঁর চরম বিশ্বাস আস্থা তাই একাধিক বার পবিত্র হজ্ব পালন করেছেন। জীবন পরিচালনার ক্ষেত্রে প্রিয় দল বাংলাদেশ আওয়ামীলীগ সাথে যুক্ত থেকে মুজিব আদর্শ লালন করে দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে সবসময় কাজ করেন। শেখ উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সংবাদ মানুষের ঘরে-ঘরে পৌছে দিয়ে মানুষকে নৌকায় ভোট দিতে উৎসাহিত করে।
দলীয় দায়িত্ব পালনে তাঁর রয়েছে যেমন সুনাম, তেমনি কর্মীদের প্রতিও রয়েছে রাজনৈতিক অভিবাবকের সম্পর্ক। এদিকে রাজনৈতিক ভাবেও প্রিয়দল বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ ও ত্রিশালে বিভিন্ন কর্মসূচীতে তাঁর সবসময় অংশগ্রহন ও সহযোগীতা রয়েছে। আওয়ামী অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও এই নেতার জয়গানে একসাথে পথচলতে দেখা যায় ।
জনবান্ধব ও গরীবের বন্ধু হিসাবে উপজেলা ব্যাপী তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা থেকেই প্রায় সাত লাখ মানুষের বসবাসের এলাকা ত্রিশালে মেয়র আনিছকে এমপি হিসেবে দেখতে ঐক্যবদ্ধ সর্বস্তরের জনতা।