বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের ট্রেনের দূর্ভোগ যেন কাটছেই না। নানান অনিয়ম দূর্নীতির কথা লেগের আছে বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থাপনায়। ট্রেন চলাচলের সে সময়সীমা নির্ধারণ করা থাকে তা যথাযথ মানা হয়না। এমন অভিযোগ অনেক যাত্রীদেরই কাছে শুনতে হয়।
আজ শনিবার বাংলাদেশের জাতীয় রেলস্টেশন কমলাপুর রেলস্টেশন থেকে একজন যাত্রী বলেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী অগ্নিবীণা ট্রেনটি সকাল সাড়ে এগারোটা ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা সাড়ে বারোটা বাজার পরো ট্রেনটি ছাড়েনি। এতে করে যাত্রীদের জনদূর্ভোগ ও সময়ের অপচয় হয়।
এমন অনিয়ম এবং সময়মত ট্রেন না ছাড়লে যাত্রীরা ট্রেনের প্রতি আস্থা হারিয়ে অন্যান্য যানবাহনের দিকে দাবিত হবে বলে মনে করেন সাধারণ জনগণ। আর তাতে করে রেল খাতে থেকে আসার মুনাফার পরিমাণ কমে যাবে যার কারণে সরকার ক্ষতিগ্রস্ত হবে।
রেল কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, বিষয়টি অবশ্যই আমলে নেওয়া হবে এবং যথাযথ ব্যবস্থার মাধ্যমে অবস্থার উন্নতি ঘটাবো বলে আশ্বস্ত করেন।
জাতীয়