• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ০৯:২৭
শিরোনাম
হোম / রাজনীতি

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন বি এন পি কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার : প্রসাদ দাস
ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন বি এন পি কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন বি এন পি কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

প্রসাদ দাস : ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন বিএনপি কর্মী সমাবেশ আজ ২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৪ টায় অষ্টধার ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

অষ্টধার ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মো: আলী আগর পাগু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির সেক্রেটারি হেলাল আহাম্মেদ। 

আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও মহানগর বিএনপির অন্যতম নেতা রতন আকন্দ, কুষ্টিয়া ইউনিয়ন বিএনপি নেতা আ: হালিম ফকির, হারুন -অর- রশিদ, খাগডহর ইউনিয়ন বিএপি নেতা জুয়েল আহাম্মেদ, শহীদ জিয়া সাংস্কৃতিক সংগঠন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি অধ্যক্ষ আজিজুল রহমান, অষ্টধার ইউনিয়ন বিএনপি নেতা মো: কবির হোসেন মিষ্টার, আবু সুফিয়ান, আ: হালিম মেম্বার, মো: খলিলুর রহমান খেলু, মাসুদ মোল্লা, মনিরুল ইসলাম ফরাজী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ। 

সভায় বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

রাজনীতি

আরও পড়ুন