জেলা প্রতিনিধি
প্রসাদ দস,
ময়মনসিংহ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ময়মনসিংহ - ৮ (ঈশ্বরগঞ্জ) আসনটি। ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ-৮ আসনটি। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মোট ভোটার ৩ লাখ ২০ হাজার ৯২৭টি; যার মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৪৬১ জন, মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪৬৩ জন ও তৃতীয় লিঙ্গ ( হিজড়া) ভোটার রয়েছেন তিনজন।
স্বাধীনতা-পরবর্তী ১১টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ চারবার, জাতীয় পার্টি চারবার ও বিএনপি তিনবার জয়লাভ করে। এ হিসেবে তিনটি দলের প্রার্থীরাই আসনটিকে নিজ দলের ঘাঁটি বলে মনে করেন। কিন্তু বিগত দুটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোটবদ্ধ নির্বাচন করায় দুবারই এ আসনটি থেকে জয়লাভ করে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমাম। তবে এবার আওয়ামী লীগের প্রার্থীরা এ আসনে জোটবদ্ধ নির্বাচন হলেও ছাড়তে নারাজ। আওয়ামী লীগের প্রার্থী কর্মী-সমর্থকরা এবার নৌকা প্রতীকের মনোনয়ন চায় এ আসনে। তাদের দাবি, আওয়ামী লীগের এমপি না থাকায় এলাকা উন্নয়নবঞ্চিত হয়েছে। তবে মনোনয়ন, বিগত উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন এবং উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দলের মধ্যে মতবিরোধ থাকায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা চায় দল তাকে মনোনয়ন দেবে যে সবসময় মাঠে থেকে কর্মীদের খোঁজখবর রাখেন এবং বিপদে পাশে দাঁড়ান তাকেই আমরা ভোট দেবো।
এদিকে এই গুরুত্বপূর্ণ এই আসনটির জন্য জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এম পি আস্থাভাজন প্রতিনিধি আলহাজ্ব আঃ আউয়াল সেলিম। তিনি এই প্রতিবেদকের সাথে কথাবলে জানান - আমি সারাজীবন মানুষের কল্যানের জন্য রাজনীতি করে এসেছি, ভবিষ্যতেও মানুষের কল্যানের জন্য কাজ করে যাবো।
তিনি আরো জানান দল যদি তাকে মনোনয়ন দেয় তবে জাতীয় পার্টির বিজয় অব্যাহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো।
এদিকে এই আসনটির বর্তমান এম পি ফকরুল ইমাম জাতীয় পার্টির টিকিটে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি নিয়মিত এলাকায় যাননা বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি এলাকায় মানুষের শোখ - দুঃখের সাথী হননা এতে সাধারণ মানুষের মনে চাপা ক্ষোভ কাজ করছে - যা জাতীয় পার্টির জন্য মোটেই ভালোদিক নয় বলে অনেকেই মনে করছেন ।
তিনি আরো জানান আমি যদি দলের মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারি তবে সবসময় এলাকার গরীব- দুঃখী মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো এবং দলীয়ভাবমূর্তী উজ্জ্বলের জন্য সবধরনের জনকল্যাণমুখী কাজ করে যাবো ইনশাল্লাহ।
তিনি ঈশ্বরগঞ্জ বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।