• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১০:২৫
শিরোনাম
হোম / জাতীয়

১নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান - শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
১নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান - শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন

জেলা প্রতিনিধি

প্রসাদ দাস, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব  উপলক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান এক বিব্রিতে ১ নং অষ্টধার ইউনিয়নের সকল সনাতন ধর্মালম্বী সহ দেশের সকল সনাতন ধর্মালম্বীদের  শারদীয় দুর্গোৎসব এর আন্তরিক শুভেচছা জানিয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান।  তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। এমদাদুল হক আরমান আরো বলেন  আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো আপশক্তিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার  বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রিতির বন্ধনকে বিনষ্ট করতে পারবেনা। 

তিনি আরো বলেন দেশ রত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমরা ঐক্যবদ্ধ ভাবে নিরলস কাজ করে যাচ্ছি এবং যাবো কোনো অপশক্তিই আমাদের বাধা হয়ে দাড়াতে পরবেনা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা জাতি ধর্ম- বর্ণ একসাথে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে নিরলস কাজ করে যাবো। 

তিনি শারদীয় দুর্গোৎসব  উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বী সহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

জাতীয়

আরও পড়ুন