• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০১:৪৫
শিরোনাম
হোম / জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের গড়ি এসে ডুকে পড়ল ফলের দোকানে

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের গড়ি এসে ডুকে পড়ল ফলের দোকানে

নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ভ্যান ফলের দোকানের সাথে সংঘর্ষ হয়ে দোকানের ভেতরে ঢুকে গেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় র‍্যাবের চার সদস্যসহ ৬ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত চার র‍্যাব সদস্য হলেন, রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮)। এছাড়া মাদক মামলার দুইজন আসামি রয়েছিল।

জানা যায়, নেত্রকোনা জেলা থেকে মাদক মামলার দুইজন আসামি নিয়ে র‍্যাব, সিপিসি-২ এর কার্যালয়ে নিয়ে আসার সময় কিশোরগঞ্জের স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ভ্যান ফলের দোকানের ভেতরে প্রবেশ করে। এতে র‍্যাবের চার সদস্যসহ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত দুই আসামিসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, ওই টহল পিকআপ ভ্যানে ৬ জন র‍্যাব সদস্য ছিল। আহত কয়েজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয়

আরও পড়ুন