বিবর্ণ বসন্তে
মোঃ সেলিম হোসেন
১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ।
একটা ফাগুন আসিলো কবির শূন্য বাগানের ঘর,
মুকুল ফুটেও গিয়াছে ঝরিয়া তুলিয়া ভীষণ ঝড়।
বহে না বাগানে দখিনা বাতাস নড়ে না গাছের পাতা,
এই'না ফাগুনে জ্বলিছে আগুন কোথায় ঠান্ডা ছাতা?
কাঠ ফাটা রোদ শিমুলের রঙ পুড়িয়া করিছে ছাই,
কবির বাগানে কৃষ্ণচূড়াতেও নাই কোন রয নাই।
প্ররোচিত তার নির্বাক কোকিলা কোথায় লুকিয়ে হায়,
বিষন্ন বদনে ধুসর বসন্ত আঁখি মেলে দেখে তায়।
শৈশব কৈশোরে বসন্তে ছিলোনা কবির কোনই স্বাদ,
যৌবনেও এই বসন্ত কবির হয়ে গেছে বরবাদ।
বাগানের বায়ু নিরবে চলিছে নাই তাতে কোনো গন্ধ,
প্রজাপতি উড়ে বিভৎস ডানায় নাই তাতে কোনো ছন্দ।
আকাশের নীল বিবর্ণতা আনি বিদ্রুপের হাসি হাসে,
ভরা যৌবনেও আমাদের কবি নিঃসঙ্গ সাগরে ভাসে।
প্রতারিত কবি অবহেলা আর বঞ্চনার ফাঁদে পড়ে,
অন্তর জ্বালায় দাউ দাউ পুড়ে শূন্য হাতে নিজ ঘরে।
উৎসর্গঃ প্রিয় কবি জাকির হোসেন বিপ্লবী।