• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , সকাল ০৮:০৮
শিরোনাম
হোম / রাজনীতি

নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে সাজ্জাদুল হাসান

রিপোর্টার : নিউজ ডেস্ক
নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে সাজ্জাদুল হাসান

জেলা প্রতিনিধি

নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) আসনে উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান।

সোমবার এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলেই রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ভোট হওয়ার কথা ছিল ২ সেপ্টেম্বর।

আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে একক বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

গত ১১ জুলাই রেবেকা মমিন মারা যান। তার মৃত্যুতে শূন্য আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় সাজ্জাদুল হাসানকে

রাজনীতি

আরও পড়ুন