• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , সন্ধ্যা ০৬:০৯
শিরোনাম
হোম / বিনোদন

তৃপ্তি

রিপোর্টার : সাহিত্যিক কলামিস্ট
তৃপ্তি

মোঃ সেলিম হোসেন 


এই জগতে সুখের আশায় 

সদাই ছুটে সকল জন,

সুখের প্রতি দৃষ্টি রেখে 

কাতর থাকে সবার মন।


ধনী-গরীব, আমীর-উমরাহ 

ভাসতে চায় যে সুখের নায়,

প্রত্যাশিত সুখের দেখা

কভু নাহি খুঁজে পায়।


ভাবে সবাই অর্থ-সম্পদ

প্রতিপত্তিই সুখের মূল, 

কেউ বুঝে-না এমন দৌড়ে 

অবিরত করছে ভুল। 


অর্থ-সম্পদ, প্রতিপত্তি 

যতবেশি বেড়ে যায়, 

সুখ নামের ওই সোনার হরিণ 

জগৎ ছেড়ে দূর পালায়।


সুখের চাবি তৃপ্তিতে রয়

জ্ঞানী-গুণী সবাই কয়,

প্রাপ্তির মাঝে তৃপ্তি থাকলেই

মানব জীবন সুখের হয়।

বিনোদন

আরও পড়ুন