জেলা প্রতিনিধি
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় দেশের সম্পদ-অতিরিক্ত বিভাগীয় কমিশনার
স্টাফ করেসপন্ডেন্ট
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (রাজস্ব)তাহমিনা আক্তার বলেছেন,অটিষ্টিক শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ তাদের মাঝেও লুকিয়ে আছে সম্ভাবনা।প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সহযোগীতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে মন্তব্য করে তিনি আরো জানান নানা ধরনের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতার কারণে তারা সমাজের মূলস্রোতধারার বাইরে। তাদের সমাজের মূলস্রোতে এনে স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (৫অক্টোবর)সকালে তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা যাচাইয়ে পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে তারাকান্দায় আগমন করলে তাকে ফুলেল শুভেচছায় স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। অতিরিক্ত বিভাগীয় কমিশনার পরে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।