• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , বিকাল ০৪:২৭
শিরোনাম
হোম / বিনোদন

শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেল শাকিব-বুবলি

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেল শাকিব-বুবলি

নিউজ ডেস্ক

 ছেলে শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করতে একসঙ্গে স্কুলে গিয়েছেন ঢালিউড কিং শাকিব খান ও ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বুবলী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চিত্রনায়িকা বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে বুবলী লেখেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন।

তিনি আরও লেখেন, ‘এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ!’

বিনোদন

আরও পড়ুন