জেলা প্রতিনিধি
ময়মনসিংহের উন্নয়নে বেগম রওশন এরশাদের বিকল্প নেই------ আঃ আউয়াল সেলিম।
প্রসাদ দাস-
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির ২৯ নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয়েছে ১৩ সেপ্টেম্বর বুধবার জেলা জাতীয় পার্টির সুন্দরমহলস্থ কার্যালয়ে এ কমিটির আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আবুল কালাম আজাদ, সেক্রেটারি নির্বাচিত হন সেলিম খান । অনুষ্ঠানেনপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহব্বায়ক ডাঃ কে আর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ - ৪ (সদর) আসনের এম পি বেগম রওশন এরশাদের বিশ্বস্ত মুখপাত্র - ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ নূরু, যুগ্ন আহ্বায়ক সাবেক কাউনসিলর আব্বাস আলী তালুকদার, যুগ্ম আহ্বায়ক লাল মিয়া লাল্টু, যুগ্ন আহ্বায়ক মোঃ শাহজাহান, যুগ্ন আহব্বায়ক সাব্বির হোসেন বিল্লাল, মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খোকন, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবজাল হোসেন হারুন, মহানগর জাতীয় পার্টির সদস্য আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি কাউছার আহাম্মদ, সহসভাপতি প্রসাদ দাস, ২৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ। আবদুল আউয়াল সেলিম ওনার বক্তব্যে বলেন ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা বেগম রওশন এরশাদ, আজ ময়মনসিংহে যেসব উন্নয়ন হচ্ছে তা বেগম রওশন এরশাদ এম পি মহোদয়ের অবদান। তিনি আরো বলেন ময়মনসিংহ প্রত্যন্ত অঞ্চলের যেসব রাস্তা - ঘাট মানুষ চলাচলের যোগ্য ছিলোনা সেই সব রাস্তায় এখন গাড়ি চলে, তিনি আরো বলেন ময়মনসিংহ সদর উপজেলায় এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান নেই যেখানে বেগম রওশন এরশাদ এম পি মহোদয় উন্নয়ন করেননি ।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য জেলা, উপজেলা, মহানগর, ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করার আহবান জানান।