জেলা প্রতিনিধি
প্রসাদ দাস : - ময়মনসিংহ মহানগরীর অন্যতম বিদ্যাপিঠ পাটগুদাম উচ্চ বিদ্যালয় এর ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা নতুন ভবনের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মহান জাতীয় সংদের মাননীয় বিরোধী দলের নেতা ও ময়মনসিংহ - ৪ সদর আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি। এসময় তিনি বলেন উন্নত জাতি গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই তাই বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীদের সু- শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ মাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত করার উদার্ত আহবান জানান । অনুষ্ঠানটি পাটগুদাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ রেজাউল করিম খান দুলালের সভাপতিত্বে ও মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো শাহজাহান মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসন বিল্লাল, পাট গুদাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য ইশতিয়াক আহমেদ, পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো মাহবুবুল আলম তরফদার শাহিন, ময়মনসিংহ মহানগর ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল উদ্দিন দুলাল, পাটগুদাম বায়তুস সুজুদ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু রায়হান, বিশিষ্ট ক্রিড়া সংগঠক রেজাউল হক বাহাদুর, আবু বক্কর সিদ্দিক, জেলা জাতীয় পার্টির নেতা মকবুল হোসেন চেয়ারম্যান, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামরান, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি হুমায়ূন রশিদ সোহাগ, জাতীয় যুব সংহতি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক শরিফ খান পাঠান মিল্টন, জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি কাউসার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি, মহানগর জাতীয় পার্টি ও এর অংগসংগঠনমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন, উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী, পরে দেশ জাতি ও প্রতিষ্ঠানের উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আপন মিয়া।