বিশেষ প্রতিনিধি
প্রসাদ দাস : বি.এন.পি - জামায়াতের চলমান অবরোধ কর্মসূচীতে যেকোনো ধরণের নাশকতা রোধে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ স্থান সহ শহরের অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি অব্যহত ।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার দিকনির্দেশনায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের তত্বাবধানে কোতোয়ালী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন (তদন্ত)ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডি বি) অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে পুলিশ ও ডিবি সদস্যগণ নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা যায় ময়মনসিংহ শহরের প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান, দোকান -পাট খোলা রয়েছে যানচলাচলও সাবাভিক। তবে দূরপাল্লার বাস, টার্মিনাল থেকে ছাড়তে তেমন দেখা না গেলেও ট্রেন চলাচল সভাবিক রয়েছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন (তদন্ত) এর সাথে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানান, ময়মনসিংহ শহরের আইনশৃঙ্খলা সাভাবিক আছে।
পুলিশ যেকোনো ধরণের অপ্রত্যাশিত ঘটানা মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত। এদিকে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া শহরের আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।