• ঢাকা
  • শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ , রাত ১০:৩৬
শিরোনাম
হোম / জাতীয়

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

রিপোর্টার : ক্রাইম রিপোর্টার
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

প্রসাদ দাস : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ২৯ মার্চ বিকাল পর্যন্ত  অভিযান পরিচালনা করে  মোট ১৪ জনকে   গ্রেফতার করেছে । থানা সূত্র জানা জায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল রাখতে উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাইন উদ্দিন ও ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেনের তত্বাবধানে  এসআই(নিঃ) কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী  মোঃ আরিফুল ইসলাম ওরফে জুম্মন (২৮), পিতামৃত-সেন্টু মিয়া, সাং-মালগুদাম, ০৮নং ওয়ার্ড ( ময়মবসিংহ সিটি কর্পোরেশন), এপি/সাং-চরকালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। 

এসআই(নিঃ) টিটু সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক  মামলার আসামী মোছাঃ আনোয়ারা বেগম ওরফে আনু (৪০), পিতা-ওহেদ আলী, স্বামী-শহিদুল ইসলাম, সাং-শষ্যমালা কানাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৫ গ্রাম হেরোইন ও ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এসআই(নিঃ)  ত্রিদীপ কুমার বীর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী  নিজাম উদ্দিন (৪৮), পিতা- মৃত মহর আলী, সাং- চর হরিপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী  ফরহাদ খান (২৪), পিতা-আওয়াল খান, সাং-গোহাইলকান্দি মীরবাড়ী, এপি/সাং-দাপুনিয়া চন্দের বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) রফিকুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে  অন্যান্য মামলার আসামী  আল আমিন (২২), পিতা-জয়নাল,  এমদাদুল হক (৩২), পিতা-আমজাদ আলী, ৩। মোঃ রেজাউল করিম (৩৮), পিতামৃত-জালাল উদ্দিন, সর্ব সাং-বোররচর বনপাড়া,  মোঃ কামরুল (৪৫), পিতামৃত-আঃ রশিদ, সাং-বোররচর মধ্যপাড়া,  জাহাঙ্গীর আলম (২৭), পিতা-কফিল উদ্দিন,  হাসেম উদ্দিন , পিতামৃত-ফয়েজ উদ্দিন, উভয় সাং-জফর মন্ডরের পাড়া,  মোকসেদুল ইসলাম (২৫), পিতামৃত-ছায়েদ আলী, সাং-পরানগঞ্জ চর শ্রীগলদী, সর্ব থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) কামরুল হাসান, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী  বিশাল (২৭), পিতা-হেলাল, সাং-উজান ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এছাড়া এসআই(নিঃ) জহিরুল ইসলাম, কামরুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০২ টি জিআর বডি তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন হলো মোঃ আরিফুল ইসলাম ওরফে জুম্মন (২৮), পিতা-মৃত সেন্টু মিয়া, বর্তমান : গ্রাম- চর কালীবাড়ী,থানা- কোতোয়ালী, জেলা–ময়মনসিংহ। 

এমদাদুল হক, আলী হোসেন, সাং-চর দড়ি কুষ্টিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

জাতীয়

আরও পড়ুন