• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , সন্ধ্যা ০৭:৫৭
শিরোনাম
হোম / বিনোদন

গ্রামের মোড়ল

রিপোর্টার : সাহিত্যিক কলামিস্ট
গ্রামের মোড়ল

গ্রামের মোড়ল

 শাহজালাল সুজন

তারিখ- ২৬/০১/২০২৪


গ্রামের মোড়ল রহিম মিয়া

ভাবটা তাঁর যে বেশি,

উঁচু মাথায় চলে সদাই

দেখায় শক্তি পেশী।


পান মুখেতে বিচার শালিশ

স্বার্থ নিয়ে করে,

উভয় পক্ষে তাল মিলিয়ে

অর্থে ঝুলি ভরে,


টাকা ছাড়া কয় না কথা 

মোড়ল রহিম বাবু,

পেট চলে তাঁর হাঁটার আগে

দিন শেষেতে কাবু।


ঘুষের টাকায় দ্বিতল বাড়ি

গড়ে তুলছে দেখি,

সাদা পোশাক গাঁয়ে দিয়ে

বিচার কাজে মেকি।

খারাপ বলে সকল লোকে

ঘুষখোর নামে ডাকে,

গাঁয়ের চামড়া দাঁত নড়বড়ে

চুল নিয়েছে টাকে।

বিনোদন

আরও পড়ুন