বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার পর রোববার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো অফিস করেন নবগঠিত সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। দায়িত্ব নেয়ার পরপরই গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তাদের কণ্ঠে উঠে এসেছে আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলার দৃঢ় প্রত্যয়। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা কাঠামো কিংবা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি, সবকিছু নিয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা।
সেসব লক্ষ্য অর্জনে আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রথমবারের মতো নয়া সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।