প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার :
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার দিকনির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন ও অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের তত্বাবধানে এস আই (নিঃ)শামীমা হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে রাস্তার উপর হতে মাদক মামলার আসামী সুরমা বেগম (৩৬), পিতা-সোবহান মিয়া, মাতা-কাজলী বেগম, স্বামী-মোঃ লিটন মিয়া, সাং-পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে আলামত ২৫০(দুইশত)গ্রাম কথিত গাঁজা, যাহার মূল্য অনুমান ৫,০০০/-(পাঁচ হাজার)টাকা উদ্ধার করে পুলিশ ।
এস আই (নিঃ)মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর আকুয়া বাইপাস এলাকা হতে চুরি মামলায় আসামী মোঃ আহাদ(২৫), পিতামৃতঃ আলাল মিয়া, সাং-বয়ড়া বাকৃবি শেষ মোড়, আতিয়া মসজিদের পাশে, নাহিদ হাসান সানি (৩০), পিতামৃতঃ সুরুজ আলী, সাং-আকুয়া দক্ষিনপাড়া, ৩। মোঃ শহিদ মিয়া(৫৫), পিতামৃতঃ আব্দুল লতিফ, সাং-আকুয়া ভাঙ্গাপুল, সর্ব থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহদের’কে গ্রেফতার করেন ।
এস আই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন ০৪নং পরানগঞ্জ ইউপির বীর বওলা সাকিনস্থ জাহাঙ্গীর আলম (৫৫), পিতামৃতঃ হাফিজ উদ্দিন এর বসতঘরের ভিতর হতে জুয়াড়ী মোঃ মানিক মিয়া (৩০), পিতামৃতঃ ফজলুল হক, সাং-সানাদিয়া, মোঃ জাহাঙ্গীর আলম (৫৫), পিতামৃতঃ হাফিজ উদ্দিন, সাং- বীর বওলা, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হতে সর্বমোট নগদ ৪১০/-টাকা, যাহার মধ্যে ১০০/- টাকার নোট ০২টি, ৫০/-টাকার নোট ০২টি, ২০/-টাকার নোট ০৩টি এবং ১০/-টাকার নোট ০৫টি, জুয়া খেলায় ব্যবহৃত ৪৫টি তাস, ০১টি চটের বস্তা উদ্ধার করে পুলিশ ।
এ এস আই(নিঃ) মিজানুর রহমান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী ১। মোঃ ইয়াছিন আরাফাত(২৯), পিতা-আলমাছ মিয়া, সাং-ইসলামবাগ, মোঃ রমজান আলী (২০) পিতা-মোঃ ইদ্রিস আলী সাং-ইসলামবাগ ামাপাড়া, দিপ্ত (২০) পিতা-আব্দুল মজিদ সাং-আকুয়া চৌরাঙ্গীর মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই(নিঃ) মিজানুর রহমান ০১টি সিআর সাজা, এএসআই(নিঃ) আয়েছ উদ্দিন ০১টি সিআর মোট ০২টি গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়।
সিআর সাজা পরোয়ানায় ০১ জন।
মোঃ শফিকুল ইসলাম, পিতা-মোঃ হোসেন আলী, স্থায়ী: (সাং-বাঘমারা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
সিআর পরোয়ানায় ০১ জন।
মোঃ সাইফুল ইসলাম, পিতা-মোঃ আঃ ওয়াহাব, স্থায়ী: গ্রাম- পুটিয়ালী (ডাকঘরঃ বিদ্যাগঞ্জ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।