বিশেষ প্রতিনিধি
প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ২নং বড়গ্রাম ইউনিয়নের বাহেঙ্গা বেলামারী গ্রামে গত ৯ ফেব্রুয়ারী স্থানীয় ভূমিদস্যুদের হামলায় দু'জন মহিলা গুরুতর আহতের খবর পাওয়া গিয়েছে।
এ বিষয়ে গত ১৩ ফেব্রুয়ারী ভুক্তভুগী নারী মোছা: সোফিয়া খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি ৭ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করলে মুক্তাগাছা থানা অভিযোগটি আমলে নিয়ে ১৪৩,৪৪৭,৩২৩,৩২৫,৩২৬,৩০৭,৩৫৪,৩৭৯,৪২৭,৫০৬,১১৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছে যাহার নং- ১৬ তারিখ ১৩/২/২০২৪।
মামলার বাদী, প্রত্যক্ষদর্শী ও মামলার অভিযোগ সূত্রে জানাজায় ঘটনার দিন মোঃ তাজুল ইসলাম (৫০) মোঃ আজিজুল ইসলাম (৪৫) উভয় পিতা রইচ উদ্দিন, মোঃ খাফরুল ইসলাম (৪৫) পিতা আঃ হাকিম, মোঃ সোহেল মিয়া(৪০) পিতা মোঃ জালাল উদ্দিন পাগু, মোঃ দুলাল উদ্দিন (৫০) পিতা মৃত জসিম উদ্দিন, মোঃ আশরাফুল ইসলাম (৪৮) পিতা মৃত আব্বাস আলী, সর্ব সাং বাহেঙ্গা, মোঃ জবর আলী (৫৫) পিতা মৃত জিয়ারত আলী, সাং - বাহেঙ্গা বেলামারী সর্ব থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ সহ লাঠিসোঁটা, দা,লোহার রড় সহ পূর্বপরিচিত ভাবে আরো অজ্ঞাত নামা ৪/৫ জনকে সাথে নিয়ে সকাল আনুমানিক ১০ টার দিকে বিবাদীদের বাড়িতে হামলা চালায় এসময় বিবাদী মোছাঃ সোফিয়া খাতুন(৬১) তার মেয়ে মোছাঃ মোমেনা খাতুন (৩০) স্বামী নূর মোহাম্মদ( ৬৫) আহত হন।
গুরতর আহত সুখিয়া খাতুনের মাথা ফাটা ও বাম হাতের হাড় ভেঙে গেছে তাকে ও তার মেয়ে মোছাঃ মোমেনা খাতুন কে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হয়।
মামলার বাদী এই প্রতিবেদকের কাছে অভিযোগ করে কবোন ভূমিদস্যুরা আমার মেয়ের জামাই সহ আমার লোকজনদের হয়রানি করার জন্য গত ১৫ ফেব্রুয়ারী মোট ৬ জনের নাম উল্লেখ করে মুক্তাগাছা থানায় একটি মিথ্যা বানোয়াট ও হয়রানি মূলক মামলা দায়ের করেছে। তিনি আরো অভিযোগ করেন - বর্তমানে আমরা পরিবারের সদস্যদের নিয়ে চরম আতংকের মধ্যে আছি।
তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন।