নিউজ ডেস্ক
সারাদেশে দ্রব্য মূল্য যেন নিয়ন্ত্রণহীন হযে পড়ছে দিন দিন বেড়ের চলছে দ্রব্য মূল্যের দাম তারই উপেক্ষিতে মুখ খুললেন একসময়কার জনপ্রিয় নায়ক ওমর সানি।
পেয়াজ, ডিম, আলু ও শাক-সবজিসহ নিত্যপণ্যের বাজার লাগাম ছাড়া। ঢাকাই সিনেমার এই অভিনেতা সমকালীন প্রায় সকল বিষয় নিয়েই কথা বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি প্রায়ই নানা অসঙ্গতি নিয়ে সরব থাকেন। বরাবরের মতো এবারও সাধারণ মানুষের কাতারে দাঁড়ালেন ওমর সানী। নিজের ফেসবুকে ওয়ালে এ নায়ক লিখেছেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাব, আর পারছি না রাষ্ট্র।