• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১০:৫৯
শিরোনাম
হোম / জাতীয়

তমদ্দুন মজলিসের মাতৃভাষা পদক পেলেন ভালুকার ভাষা সৈনিক দেশবীর হোছেন আলী খান বাদেশী।

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
তমদ্দুন মজলিসের মাতৃভাষা পদক পেলেন ভালুকার ভাষা সৈনিক দেশবীর হোছেন আলী খান বাদেশী।

ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিস কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মাতৃভাষা পদক পেলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সহ-সভাপতি, তমদ্দুন মজলিস ময়মনসিংহ জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী। তিনি তার পদকটি ঢাকা থেকে সংগ্রহ করার কথা থাকলেও তার বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকা গিয়ে সংগ্রহ করতে না পারায় অতপর তমদ্দুন মজলিস এর কেন্দ্রীয় কমিটি পদকটি 

ভালুকা উপজেলাস্থ বাদেশীর বাসস্থান হোছেন নগর-ভিলায় এসে তার কাছে পদকটি হস্তান্তর করেন 

তমদ্দুন মজলিস নেতৃবৃন্দ। সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, ময়মনসিংহ জেলা শাখার প্রচার সম্পাদক ও তমদ্দুন মজলিস এর প্রতিনিধি- মোঃ কবির হোসেন সরকার এর সভাপতিত্ত্বে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অনুষ্ঠানের সহ- সভাপতি - তমদ্দুন মজলিস এর প্রতিনিধি ও কাব্যকথা সাহিত্য পরিষদ এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জিহাদ হোসেন চৌধুরী, অনুষ্ঠানে ভার্চ্যুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মোঃ রফিকুল ইসলাম পিন্টু এবং প্রধান আলোচক এর বক্তব্য রাখেন-  ভালুকা সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ  মোঃ আব্দুর রউফ। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হেকিম সরকার,  বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন, ইউপি সদস্য মোছাঃ সালমা খাতুন ও মোঃ মগবুল হোসেন, ভার্চুয়ালি ভাবে আলোচনায় সংযুক্ত হয়েছিলেন- তমদ্দুন মজলিস এর সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক ও সাবেক কোটনৈতিক ড. মোহাম্মদ সিদ্দিক ও সাধারণ সম্পাদক  মেজর (অবঃ) জামিল আহমেদ,  ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক  এম, এইচ. সুজন মাহমুদ, সদস্য  মোহাম্মদ তওহিদ খান। অনুষ্ঠানটি রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর আলোচনা পর্ব শেষ করে- ভাষা আন্দোলনে গৌরবোজ্জ্বল অবদান রাখায় ভাষা সৈনিক মোঃ হোছেন আলী খান বাদেশীকে তমদ্দুন মজলিস এর মাতৃভাষা পদক- ২০২৩ এর একটি পদক ও ময়মনসিংহ বিভাগীয় তমদ্দুন মজলিস এর পক্ষ থেকে একটি শুভেচ্ছা পত্র প্রদান করা হয়। উল্লেখ-ইতিহাস ও  ঐতিহ্যের প্রতিক, ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন- তমদ্দুন মজলিস ১৯৪৭ সালের ১লা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলন মূলত তমদ্দুন মজলিস ই শুরু করেছিল এবং তমদ্দুন মজলিস ই ভাষা আন্দোলনের অধিকাংশেই নেতৃত্ব দিয়েছেন। তমদ্দুন মজলিস- প্রতি বছর বাংলা ভাষায় অবদান রাখা ব্যক্তিকে (ভাষা সৈনিক কে) মাতৃভাষা পদক দিয়ে থাকেন।

জাতীয়

আরও পড়ুন