• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , বিকাল ০৪:৪৮
শিরোনাম
হোম / রাজনীতি

ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩১৭তম উঠান বৈঠক ও ১৫১তম পথসভা করলো সেলিমা বেগম সালমা

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩১৭তম উঠান বৈঠক ও ১৫১তম পথসভা করলো সেলিমা বেগম সালমা

জেলা প্রতিনিধি

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৩১৭তম উঠান বৈঠক ও ১৫১তম পথসভা করেছে নব্বইয়ের গনঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমা। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা শহরের বঙ্গবন্ধু স্মৃতি সৌধ চত্বরে উপজেলায় বছর ব্যাপী চলমান কর্মসূচী  "অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশঃ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য" শীর্ষক আলোচনা এবং মতবিনিময় পথ সভার  ১৫১ তম পথসভা ও গনসংযোগ উৎযাপন উপলক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিতএবং শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে আলোড়ন সৃষ্টিকারী উঠান বৈঠকের ৩১৭ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী। উঠান বৈঠকে বিপুল সংখ্যক মহিলা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তব্যে সেলিমা বেগম সালমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত করার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী শক্তি সব সময় দেশের অগ্রযাত্রা সহ্য করতে পারেনা। তারা দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সকলকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করতে হবে। সেলিমা বেগম সালমা আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় নির্বাচিত করার বিকল্প নেই। কারণ শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ ভালো আছে এবং বাংলাদেশের সকল মানুষ ভালো আছে। বক্তব্যে সেলিমা বেগম সালমা এই সরকার বিভিন্ন উন্নয়নের বর্ণনা প্রদান করেন এবং একাধিক উন্নয়নের লিফলেট প্রদর্শন করেন। সেলিমা বেগম সালমা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপর আস্থা রাখেন। বলেন, প্রিয় নেত্রী শেখ হাসিনা যাকেই এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করবেন তাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করবো। 

উপজেলা ব্যাপী ৩১৭টি উঠান বৈঠক ও ১৫১টি পথসভা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকল আয়োজক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, বর্তমান ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ১২৬টি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল, পাড়া ও গ্রামের আনাচে কানাচে উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে রাজনৈতিক ভাবে ব্যপক সক্রিয় রয়েছেন সেলিমা বেগম সালমা।

রাজনীতি

আরও পড়ুন