• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১১:১৯
শিরোনাম
হোম / জাতীয়

ময়মনসিংহে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

 প্রসাদ দাস :

ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভা নেত্রী ড. রেবেকা শারমিন এর সভাপতিত্বে, ২৮ ডিসেম্বর বিকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে ১ হাজার নারী-পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উপদেষ্টা সুরাইয়া সুলতানা, বিশেষ অতিথি উপদেষ্টা তানিয়া মোসফা, জেলার বিশেষ শাখার পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত ফাল্গুনী নন্দী প্রমূখ।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) ফাল্গুনী নন্দী। প্রধান অতিথি ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি ড. রেবেকা শারমিন বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।

এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট হবে বলে মন্তব্য করেন পাশাপাশি তিনি প্রচন্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জাতীয়

আরও পড়ুন