• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ১২:৪৬
শিরোনাম
হোম / জাতীয়

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ বাস্তবায়নে কাজ করছেন ত্রিশালের ইউএনও

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ বাস্তবায়নে কাজ করছেন ত্রিশালের ইউএনও

জেলা প্রতিনিধি

আরিফ রববানী ময়মনসিংহ।। 

ময়মনসিংহ জেলা প্রশাসকের উদ্ভাবনী   উদ্যোগ ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি’ কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। তার নিরলস প্রচেষ্টায় বঙ্গবন্ধুর আত্মজীবনী বই পড়ে নিজেকে জানছে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে চিকনা প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা জাগ্রত করতে জেলা প্রশাসকের কার্যক্রম সফল করতেই এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান শহীদ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুজ্জামান রানা প্রমুখ। 

ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুকে জানার প্রচেষ্ঠায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি বাস্তবায়নের জন্য সব প্রধান শিক্ষকদের নির্দেশনা প্রদান করেছেন।  

এসময় জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর এই দিক নির্দেশনাকে কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন-

জাতির পিতার জন্মই হয়েছিল নিপীড়িত বাঙালির মুক্তির জন্য, বাঙালির মুখে হাসি ফোটানোর জন্য।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একটি জাতির রুপকার,তিনি সর্বদাই জাতির কল্যাণ ও উন্নয়নে নিজেকে বিলীন করে দিয়েছেন,একজন মানবিক নেতা ও দেশ সেবক ছিলেন বঙ্গবন্ধু,ছিলেন উদার মনের মানুষ। তাই বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর মত মানবিক ও দেশ প্রেমিক হিসাবে গড়ে তুলতেই তাদেরকে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি পড়তে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, ‘বাঙালিদের জন্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধুর যে অদম্য সংগ্রাম, জাতির জন্য যে ত্যাগ, এই বইয়ের মাধ্যমে সেগুলো উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু কীভাবে একটি জাতির রূপকার হলেন, এই বইটির মাধ্যমে তা নতুন প্রজন্ম জানবে। কোমলমতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা ভাবনা করে জেলা প্রশাসক মোস্তাফিজার এই কার্যক্রম হাতে নিয়েছেন বলেও জানান তিনি।

জাতীয়

আরও পড়ুন