বাংলা মা
মোঃ সেলিম হোসেন
আমার মায় নিজ ভাষায়
যেদিক যায় কেবল গায়,
হৃদয়ে তাঁর সুখ অপার
চলছে তায় সুখের নায়।
সবুজ দেখে সবই লেখে
মনের মাঝে সকাল সাঁঝে,
নীল আকাশে তারায় হাসে
মাকে দেখেই পালায় লাজে।
নদীর জলে আপন বলে
সামনে ধায় পথ হারায়,
কলকলিয়ে অগ্রে গিয়ে
মায়ের গায়ে বল বাড়ায়।
পাহাড় সাজে নুপুর বাজে
ঝরঝরিয়ে ঝর্ণা ঝরে,
মিষ্টি পানি দিচ্ছে আনি
উজাড় করে মায়ের কড়ে।
আমার মায়ে সবুজ গায়ে
বিরাজ করে বঙ্গ ঘরে,
মনের আশা বাংলা ভাষা
বলছে সদা গর্ব করে।