• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ১২:০১
শিরোনাম
হোম / জাতীয়

হঠাৎ করেই শহীদ মিনারের সামনের রাস্তায় গাছ ভেঙ্গে পড়ল

রিপোর্টার : সিনিয়র স্টাফ রিপোর্টাসঃ এবিএম সোলায়মান
হঠাৎ করেই শহীদ মিনারের সামনের রাস্তায় গাছ ভেঙ্গে পড়ল

স্টাফ রিপোর্টাস

সিনিয়র স্টাফ রিপোর্টসঃ এবিএম সোলায়মান

আজ বিকাল ৪টার সময় কেন্দ্রীয় শহীদমিনারের সামনের রাস্তায় হঠাৎ করে একটি গাছ ভেঙ্গে চলন্ত প্রাইভেটকার ও একটি রিক্সার ওপড় পড়লে সাথে সাথে রিক্সা চালক ও প্রাইভেটকারের যাত্রীরা গুরুতর আহত হয়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কেউ নিহত হয়নি। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে রাস্তার উপড় গাছ ভেঙ্গে পড়ায় চরম যানযটের সৃষ্টি হয় আশেপাশের এলাকা। ফায়ার সার্ভিস খবর পেয়ে রাস্তা থেকে গাছ সড়ানোর কাজ করছেন বলে জানা যায়। 

হঠাৎ করেই কেন গাছ ভেঙ্গে পড়ল জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান গণি জানান গাছগুলো বয়স বেশি হওয়ায় এবং গাছের ডালপালা মরে যাওয়ার কারণে হয়ত গাছটি ভেঙ্গে পড়েছে বলে জানান তিনি।

জাতীয়

আরও পড়ুন