• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০১:০২
শিরোনাম
হোম / জাতীয়

ফুলবাড়িয়ায় শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ঘরে-ঘরে পৌছে দিচ্ছেন আ'লীগ নেত্রী সালমা

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
ফুলবাড়িয়ায় শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ঘরে-ঘরে পৌছে  দিচ্ছেন আ'লীগ নেত্রী  সালমা

জেলা প্রতিনিধি

আরিফ রববানী ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে  বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনগণকে আবারো নৌকায় ভোট দিতে  উৎসাহিত করতে উঠান বৈঠক ও মতবিনিময় করে চলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তরুণ জনবান্ধব আওয়ামী লীগ নেত্রী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমা।  তিনি উঠান বৈঠক ও মতবিনিময় এর মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে  আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ঘরে ঘরে জানান দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের কারিগর  শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে যাচ্ছেন। একই সাথে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করে বেড়াচ্ছেন। তিনি এপর্যন্ত ৩২৭টি উঠান বৈঠক করেছেন।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭নভেম্বর) বিকেলে 

মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ উদযাপন উপলক্ষে 

উপজেলার ফুলবাড়িয়া বাজার বটতলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে কোরআন খতম,দোয়া ও আলোচনা সভা শেষে ফুলবাড়ীয়া পৌর সভার ৮নং ওয়ার্ডে ফুলবাড়িয়া মধ্যপাড়া বাড়ির এলাকায়  বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ৩২৭তম 

 উঠান বৈঠক ও মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা বেগম সালমা বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছেন। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে  উন্নয়নের সহযোদ্ধা হিসাবে স্মার্ট ফুলবাড়িয়া গঠনে  আমি ফুলবাড়িয়ার উন্নয়নে আপনাদের সাথে থাকতে চাই। এখানে অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন তবে এবারের নির্বাচনে জনপ্রিয়তার উপর ভিত্তি করে মনোনয়ন দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। মাঠ জরিপ, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে  আমি ভাল অবস্থানে আছি। তাই আমি নেত্রীর কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাইবো। আমাকে যদি নেত্রী ফুলবাড়িয়াবাসীর উন্নয়নে  সুযোগ করে দেন তাহলে নবীন প্রবীণের সমন্বয়ে ফুলবাড়িয়াকে ঢেলে সাজাব। একটি আধুনিক ফুলবাড়িয়া  গড়ে তুলবো। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফুলবাড়িয়া উপজেলার আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সেলিম, সদস্য ইব্রাহিম খলিল,পৌর যুবলীগের সহ-সভাপতি মিজান মুন্সী, ফুলবাড়ীয়া কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসনাত জনি, উপজেলা মহিলা নেত্রী সাজেদা খাতুন সহ  উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও  উপজেলা  ও পৌর আ'লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  উঠান বৈঠকে উপস্থিত হয়ে সালমার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জাতীয়

আরও পড়ুন