জেলা প্রতিনিধি
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির ২৮ নং ওয়ার্ড কমিটি ঘটন।
প্রসাদ দাস...
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে নিরলস ভাবে কাজ করে চলেছেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ কে. আর ইসলাম, সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম । এর ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় পার্টির সুন্দর মহলস্থ কার্যালয়ে ২৮ নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ কে আর ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মোশাররফ হোসেন , ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম নুরু, লাল মিয়া লাল্টু,আব্বাস আলী তালুকদার, সাব্বির হোসেন বিল্লাল, এডভোকেট আব্দুল কাইয়ুম, মোহাম্মদ শাজাহান। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংঘতীর আহবায়ক শরিফ খান মিল্টন, সদস্য সচিব জালাল উদ্দিন, ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি কাওছার আহমেদ, সহ-সভাপতি প্রসাদ দাস, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, সদর উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মোহাম্মদ তুষার আহম্মেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম সম্রাট সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।ময়মনসিংহ মহানগর ২৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হন মোঃ সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া, এ সময় ২৮ নং ওয়ার্ড এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল সেলিম বলেন বেগম রওশন এরশাদ আমাদের আদর্শ, আমরা ময়মনসিংহ বাসী ওনার জন্য গর্বিত। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীককে জয়যুক্ত করার জন্য জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিরলস কাজ করে যাওয়ার উদাত্ত আহবান জানান। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি কাউছার আহাম্মদ।